ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

ম্যারাডোনার মৃত্যুতে বলিউড তারকাদের শোক

ads

কিংবদন্তি ফুটবলার ডিয়াগো ম্যারাডোনা। বুধবার (২৫ নভেম্বর) হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমান আর্জেন্টিনার এই ফুটবলার। ৮৬ বিশ্বকাপ জয়ী এই তারকার বয়স হয়েছিল ৬০। এদিকে ম্যারাডোনার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বলিউড তারকারা। সামাজিক যোগাযোগমাধ্যমে সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলের প্রতি তাদের শোক জ্ঞাপন করেছেন তারা।বলিউড কিং শাহরুখ খান ওয়ার্ল্ড কাপ হাতে ম্যারাডোনার ছবি পোস্ট করে লিখেছেন, ‘ডিয়াগো ম্যারাডোনা আপনি ফুটবলকে আরো সুন্দর করেছেন। আপনাকে খুবই মনে পড়বে এবং পৃথিবীবাসীকে যেভাবে বিনোদন দিয়েছেন ও মুগ্ধ করেছেন স্বর্গে গিয়েও তেমনটাই করবেন। অপনার আত্মা শান্তি পাক। অভিনেতা অভিষেক বচ্চন মাইক্রোব্লগিং সাইট টুইটারে লিখেছেন, ‘অপনার আত্মা শান্তি পাক কিংবদন্তি ম্যারাডোনা।’


অভিনেত্রী এশা দেওল লিখেছেন, ‘অপনার আত্মা শান্তি পাক ম্যারাডোনা। আপনি সত্যিকারের কিংবদন্তি এবং আপনি ফুটবল খেলায় আমার অনুপ্রেরণা ছিলেন।নির্মাতা মধুর ভান্ডারকর টুইটারে লিখেছেন, ‘ফুটবল বিশ্ব অন্যতম একজন আইকনকে হারালো। সত্যিকারের কিংবদন্তি।’


অভিনেতা আফতাব শিবদাসানি টুইট করেছেন, ‘আমার শৈশবের নায়ক আমাদের ছেড়ে চলে গেছেন। ফুটবল ইতিহাসের একটি অংশের সমাপ্তি ঘটলো। সম্মানের সহিত ঘুমিয়ে থাকুন ডিয়াগো ম্যারাডোনা। সৃষ্টিকর্তা আপনার আত্মার প্রতি শান্তি বর্ষণ করুন। আপনার পরিবারে প্রতি গভীর সমবেদনা।’


এছাড়া অভিনেত্রী কারিনা কাপুর খান, প্রিয়াঙ্কা চোপড়া ও রণবীর সিং ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে ম্যারাডোনার প্রতি শোক প্রকাশ করেছেন।অভিনেত্রী রিচা চাড্ডা টুইট করেছেন, ‘অপনার আত্মা শান্তি পাক ম্যারাডোনা। কিংবদন্তি।’


ফুটবল মাঠে কর্দমাক্ত ম্যারাডোনার একটি ছবি পোস্ট করে অভিনেতা রিতেশ দেশমুখ লিখেছেন, ‘এই ছবিই সব বলে দেয়। সর্বকালের সেরা। পরিচালক শেখর কাপুর এক টুইটে লিখেছেন, ‘অপনার আত্মা শান্তি পাক ম্যারাডোনা। পেলের পর ফুটবলের সেরা প্রতিভা।’

ads
ads
ads

Our Facebook Page